সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই মানুষের পাশে দাড়িয়েছে ঝিনাইদহের সব চেয়ে জনপ্রিয় এবং স্বনামধন্য বে- সরকারি স্বেচ্ছাসেবী সেবা মুলক প্রতিষ্ঠান সিও। এরই ধারাবাহিকতায় আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল সকাল ১০ টায় দিকে সংস্থার প্রধান কার্লয়ের সামনে কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে সংস্থাটি। ২৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল,১ কেজি আলু ও নগদ অর্থ প্রদান করাা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সুযোগ্য ও চৌকস পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী। সিও'র নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিচলক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋণ কর্মসূচী) ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বদরুল আমীন সহ সংস্থার অনান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।