৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কোটচাঁদপুরে সর্দি জ্বর কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
কোটচাঁদপুরে সর্দি জ্বর কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

Manual4 Ad Code

খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি :

Manual2 Ad Code

ঝিনাইদহের কোটচাঁদপুরে এনামুল হক সুজা (৫৯) নামে এক ব্যক্তি সর্দি জ্বর ও কাশিতে বেশ কয়েক দিন ভোগার পর শনিবার ভোরে মারা যান। তার মৃত্যু্র সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডঃ আঃ রশীদের নের্তৃত্বে একটি মেডিকেল টিম মৃত্যু ব্যক্তির বাড়ীতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেন। নিহত সুজা পুলিশের অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল ছিলেন।

 

Manual5 Ad Code

ডাঃ আঃ রশীদ বলেন, শহরের পুরান পশুহাট এলাকার বাসিন্দা এনামুল হক সুজার প্রতিবেশীদের কাছ থেকে শুক্রবার গভীর রাতে সুজার অসুস্থ্তার সংবাদ পেয়ে তিনি রাতেই তার বাড়ীতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। সুজা কয়েক দিন পূর্বে ফরিদপুরে থাকার পর বাড়ীতে এসে অসুস্থ্ হয়ে পড়ে। তার পরিবার বরাবারের লোকজন বরাবর প্রতিবেশী ও ডাক্তারের কাছে রোগের কথা চেপে রাখে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

ডাঃ আঃ রশীদ আরো জানান, শনিবার ভোরে বাড়ীতে সুজা মারা গেলে এলাকার মানুষের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ বাড়ীটিতে ছুটে যায় এবং বাড়ীটির আশ-পাশ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়।

 

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, পৌর কবরস্থানে সুজার লাশ দাফন সম্পন্ন হয়।