৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডে পুরো এলাকা জীবাণুমুক্ত করার চেষ্টা করছে একঝাঁক তরুন

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
রংপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডে পুরো এলাকা জীবাণুমুক্ত করার চেষ্টা করছে একঝাঁক তরুন

Manual8 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

সারা বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। এটি এমন একটি মরন ব্যাধি যা পুরোপুরি ছোঁয়াছে একটি রোগ।

Manual2 Ad Code

 

সেই করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদহ্মেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি সচেতন নাগরিকরাও এগিয়ে এসেছে।

 

তার প্রেহ্মিতে রংপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জীবাণুনাশ ছিটানো হয়। শুক্রবার সকাল থেকে শুরু করে নগরীর আলম নগর খামার পাড়া, কলোনি, স্টেশন, মুসলিম পাড়া,বনানী পাড়া, মারকায মসজিদ মোড় সহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটানো হয়।

 

Manual1 Ad Code

উক্ত কার্যক্রমে কাজ করছে ২৭ নং ওয়ার্ডের একদল তরুন সেচ্ছাসেবী। তারা নিজ উদ্যোগে এলাকার চারপাশ পরিষ্কার পরিছন্ন করার জন্য এমন উদ্যোগ গ্রহণ করে থাকে।

 

উক্ত কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে আলিফ,টগর,মনির,সজিব,সোহাগ, অন্তর,মারুফ, বাদল,মিজান সহ আরো অনেকে।

 

Manual1 Ad Code

সেচ্ছাসেবী আলিফ এর সাথে কথা বলে জানা যায় তারা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরপর তারা গরিব অসহায় মানুষের জন্য ত্রান বিতরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

Manual2 Ad Code