৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
মাধবপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

Manual5 Ad Code

মোঃ জাকির হোসেন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। রবিবার দিনব্যাপি উপজেলার আদাঐর ও শাহজাহানপুর ইউনিয়নের ৬০ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারাণ।।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

জনপ্রতি ২০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি মসুর ডাল দেয়া হয়।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য মাধবপুর উপজেলায় ১০ টন চাল ও নগদ এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

Manual8 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান-এসব মানবিক সাহায্য পৌঁছে দেয়ার জন্য দ্রুত তালিকা তৈরি করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও গৃহে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী টহল শুরু করেছে। জনস্বার্থে সেনাবাহিনীর এ টহল অব্যাহত থাকবে। বাড়িতে অবস্থান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, সুস্থ থাকুন।

Manual5 Ad Code