মোঃ জাকির হোসেন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। রবিবার দিনব্যাপি উপজেলার আদাঐর ও শাহজাহানপুর ইউনিয়নের ৬০ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারাণ।।
জনপ্রতি ২০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি মসুর ডাল দেয়া হয়।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য মাধবপুর উপজেলায় ১০ টন চাল ও নগদ এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান-এসব মানবিক সাহায্য পৌঁছে দেয়ার জন্য দ্রুত তালিকা তৈরি করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও গৃহে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী টহল শুরু করেছে। জনস্বার্থে সেনাবাহিনীর এ টহল অব্যাহত থাকবে। বাড়িতে অবস্থান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, সুস্থ থাকুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।