৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সঠিক পথেই হাঁটছে তরুণ সমাজ পথভ্রষ্ট হয় নাই- এসপি বিপ্লব

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
সঠিক পথেই হাঁটছে তরুণ সমাজ পথভ্রষ্ট হয় নাই- এসপি বিপ্লব

Manual1 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, বাংলাদেশের তরুণ সমাজ এখন সঠিক পথেই হাটছে। তারা পথভ্রষ্ট হয় নাই। তাদের হাত ধরেই ২০৪১ সালের বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সংস্কৃতি সপ্তাহ ও বিজ্ঞান প্রযুক্তি পরিদর্শনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

এসপি বিপ্লব বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তি বিদ্যার দিকে মনোনিবেশ করছেন, পাশাপাশি গ্রামীণকে পরিবেশকে শহরে পরিণত করতে নিরলস চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর গ্রামকে শহরে পরিণত যে ইচ্ছা প্রকাশ করেছেন। তা আজকের তরুণ প্রজন্ম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রশংসা করে তিনি বলেন, আপনার শিক্ষার্থীদের সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন।

এই শিক্ষার্থীরা আগামীতে সরকারের গৃহীত ডেলটা প্রকল্প বাস্তবায়নে ভুমিকা রাখবে। এ সময় তিনি আরও বলেন, আমি আশাবাদী, তরুণ প্রজন্ম যদি প্রথভ্রষ্ট না হয়, তাহলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে কেউ আটকাতে পারবে না।

Manual2 Ad Code