১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Manual4 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মদানে অর্জিত পরাধীনতার শৃঙ্খলমুক্ত স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখার অঙ্গিকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।সকালে ফারুকী পার্কে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে ১৯৭১ সালের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু, উপ যুব প্রধান – ২ প্রসন্ন দাস,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানভীর রশিদ, রক্ত বিভাগের প্রধান মোজাহিদ খান,প্রশিক্ষক ইসরাত জাহান, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ বিভাগীয় প্রধান ফাহিম মুনতাসির,সানিউর রহমান,তারিন আক্তার, রুবি আক্তার, এশনা,রিমন,ইমন,শোয়েব আহমেদ শিশির, হুসাইন মোহাম্মদ রায়হান প্রমুখ । 

Manual8 Ad Code

পরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের একটি চিকিৎসা টিম সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

Manual2 Ad Code