সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মদানে অর্জিত পরাধীনতার শৃঙ্খলমুক্ত স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখার অঙ্গিকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।সকালে ফারুকী পার্কে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে ১৯৭১ সালের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু, উপ যুব প্রধান - ২ প্রসন্ন দাস,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানভীর রশিদ, রক্ত বিভাগের প্রধান মোজাহিদ খান,প্রশিক্ষক ইসরাত জাহান, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ বিভাগীয় প্রধান ফাহিম মুনতাসির,সানিউর রহমান,তারিন আক্তার, রুবি আক্তার, এশনা,রিমন,ইমন,শোয়েব আহমেদ শিশির, হুসাইন মোহাম্মদ রায়হান প্রমুখ ।
পরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের একটি চিকিৎসা টিম সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।