১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন

Manual2 Ad Code

মো: জাকির হোসেন,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

Manual8 Ad Code

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার
সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে
প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রদান করা হয়।

 

সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট ও গার্লগাইডদের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

Manual7 Ad Code

 

এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

 

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসকর সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপারর মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের
নেতৃবৃন্দ।

 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্বর্ধনা
প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল,শীতের কম্বলও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, সাবিনা
ইয়াসমিন মুক্তিযোদ্ধাদের মাতা একশ জন
রত্নগর্ভা কে সম্বর্ধনা দেওয়ার ঘোষণা
দেন।

 

Manual8 Ad Code

সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন,পঞ্চগড়-১ আসনের সংসদ
সদস্য মজাহারুল হক প্রধান।

 

Manual1 Ad Code

এছাড়াও সুবিধামত সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য
চিত্রের আয়োজন করা হয়েছে। বিকেলে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।