মো: জাকির হোসেন,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার
সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে
প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রদান করা হয়।
সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট ও গার্লগাইডদের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসকর সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপারর মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের
নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্বর্ধনা
প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল,শীতের কম্বলও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, সাবিনা
ইয়াসমিন মুক্তিযোদ্ধাদের মাতা একশ জন
রত্নগর্ভা কে সম্বর্ধনা দেওয়ার ঘোষণা
দেন।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন,পঞ্চগড়-১ আসনের সংসদ
সদস্য মজাহারুল হক প্রধান।
এছাড়াও সুবিধামত সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য
চিত্রের আয়োজন করা হয়েছে। বিকেলে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।