৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ফসলী জমিতে অবৈধ নকল সার, ফসলী জমির ব্যাপক ক্ষতি,বিক্রির দায়ে ২ জনের কারাদন্ড

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
ফসলী জমিতে অবৈধ নকল সার, ফসলী জমির ব্যাপক ক্ষতি,বিক্রির দায়ে ২ জনের কারাদন্ড

Manual7 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরে নকল ও অবৈধ সার বিক্রির অভিযোগ উঠেছে। নকল সার জমিতে প্রয়োগের ফলে ১৪/১৫ জন কৃষকের ফসল ব্যাপক ক্ষতি হয়েছে,

 

 

Manual7 Ad Code

পাটগ্রাম চরে মজিবর ট্রেডার্স নামক দোকানে নকল সার বিক্রি করে বলে- কয়েকজন ভুক্তভোগী কৃষক মোবাইল ফোনে হরিরামপুর কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

 

 

অভিযোগের প্রেক্ষিতে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক সরেজমিনে ফসলী জমিতে পরিদর্শন করে দেখতে পান যে- ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে,

 

 

ঘটনার সত্যতা পেয়ে হরিরামপুর থানা পুলিশ কে খবর দেয় এবং পাটগ্রাম চরের মজিবর ট্রেডার্সের সাব ডিলার খুচরা বিক্রেতা মজিবর(৫০), বাবুল(৫২) (উভয় সাং খড়িয়া) কে গ্রেফতার করে আনে।

 

 

Manual1 Ad Code

কৃষি কর্মকর্তা জহিরুল হক জানান- অভিযোগের সত্যতা পেয়ে সারের দোকানে অভিযান চালিয়ে দোকানের পেছনের ডোবা থেকে কয়েকবস্তা সার উদ্ধার করা হয়েছে।

 

Manual7 Ad Code

 

আরো জানান- নদীর ওইপাড় ফরিদপুর থেকে অবৈধভাবে এবং ভেজাল সার আনতো তারা।

 

 

গ্রেফতারকৃত মজিবর এবং বাবুল নকল অবৈধ সার বিক্রির কথা স্বীকার করেছে বলে জানা যায়,

 

 

Manual7 Ad Code

বিকাল আনুমানিক ৫ টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে অভিযোগকৃত দু জন কে ৭ দিন করে বিনাশ্রমে কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে হরিরামপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।