মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরে নকল ও অবৈধ সার বিক্রির অভিযোগ উঠেছে। নকল সার জমিতে প্রয়োগের ফলে ১৪/১৫ জন কৃষকের ফসল ব্যাপক ক্ষতি হয়েছে,
পাটগ্রাম চরে মজিবর ট্রেডার্স নামক দোকানে নকল সার বিক্রি করে বলে- কয়েকজন ভুক্তভোগী কৃষক মোবাইল ফোনে হরিরামপুর কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক সরেজমিনে ফসলী জমিতে পরিদর্শন করে দেখতে পান যে- ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে,
ঘটনার সত্যতা পেয়ে হরিরামপুর থানা পুলিশ কে খবর দেয় এবং পাটগ্রাম চরের মজিবর ট্রেডার্সের সাব ডিলার খুচরা বিক্রেতা মজিবর(৫০), বাবুল(৫২) (উভয় সাং খড়িয়া) কে গ্রেফতার করে আনে।
কৃষি কর্মকর্তা জহিরুল হক জানান- অভিযোগের সত্যতা পেয়ে সারের দোকানে অভিযান চালিয়ে দোকানের পেছনের ডোবা থেকে কয়েকবস্তা সার উদ্ধার করা হয়েছে।
আরো জানান- নদীর ওইপাড় ফরিদপুর থেকে অবৈধভাবে এবং ভেজাল সার আনতো তারা।
গ্রেফতারকৃত মজিবর এবং বাবুল নকল অবৈধ সার বিক্রির কথা স্বীকার করেছে বলে জানা যায়,
বিকাল আনুমানিক ৫ টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে অভিযোগকৃত দু জন কে ৭ দিন করে বিনাশ্রমে কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে হরিরামপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।