কৃষ্ণা শর্মা,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে:-
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড গোপালনগরের এলাকার বাসিন্দা। ইলেকট্রিক মিস্ত্রি মাহমুদ ইমরানের শরীরের বাম পাশের একটি কিডনি ডামিশ জড়িত সমস্যায় ভুগছিলেন। আর্থিক সমস্যায় এক ধরনের চিকিৎসাহীন ছিলেন তিনি। স্থানীয় পৌর কাউন্সিলর এর মাধ্যমে খবর পেয়ে আজ ৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার তহবিল থেকে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক,পৌর অভিভাবক,পৌর মেয়র জুয়েল আহমদ কমলগঞ্জ পৌর কার্যালয়ের উপস্থিত থেকে ইমরানের চিকিৎসার জন্য একটি চেক হস্তান্তর করেন। কিডনি সমস্যায় আক্রান্ত মাহমুদ ইমরান যমজ দুই কন্যা সন্তানের জনক (২৮) কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড গোপাল নগর গ্রামের আবদুস সাত্তারের তৃতীয় ছেলে।এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আরফা বেগম,আয়শা সিদ্দিকা,পৌর কাউন্সিলর গন,এবং উদীয়মান নারী সাংবাদিক কৃষ্ণা শর্মা প্রমুখ।