৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন এর সম্পুর্ন

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন এর সম্পুর্ন

Manual2 Ad Code

আমির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন এর সম্পুর্ন খরচ বহন করলো ওব্যাট থিংক ট্যাংক।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন থেকে উন্নত চিকিৎসার পর সৈয়দপুরে ফিরে এলেন ৪৪ জন চক্ষু রোগী।ওব্যাট থিংক ট্যাংক কর্তৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্প থেকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রপচারের জন্য গত ২৬/১১/২০১৯ তারিখে রংপুর যান এই ৪৪ জন রোগী।আজ (২৮/১১/২০১৯) চোখের উন্নত চিকিৎসার পর আবারো সৈয়দপুরে ফিরে এলেন এই রোগীরা। এধরণের সুচিকিৎসা আগামীতে তাদের সংগঠন দিতে চায় বলে জানালেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলী,তাবাসসুম আক্তার,মাহফুজ আলম(প্রজেক্ট অফিসার),ইরফান আজম(টিউটোরিয়াল ইনচার্জ)।