আমির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন এর সম্পুর্ন খরচ বহন করলো ওব্যাট থিংক ট্যাংক।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন থেকে উন্নত চিকিৎসার পর সৈয়দপুরে ফিরে এলেন ৪৪ জন চক্ষু রোগী।ওব্যাট থিংক ট্যাংক কর্তৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্প থেকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রপচারের জন্য গত ২৬/১১/২০১৯ তারিখে রংপুর যান এই ৪৪ জন রোগী।আজ (২৮/১১/২০১৯) চোখের উন্নত চিকিৎসার পর আবারো সৈয়দপুরে ফিরে এলেন এই রোগীরা। এধরণের সুচিকিৎসা আগামীতে তাদের সংগঠন দিতে চায় বলে জানালেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলী,তাবাসসুম আক্তার,মাহফুজ আলম(প্রজেক্ট অফিসার),ইরফান আজম(টিউটোরিয়াল ইনচার্জ)।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।