৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা) এর হাসি আকতারের জাঁকজমকপূর্ণ বিবাহ সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা) এর হাসি আকতারের জাঁকজমকপূর্ণ বিবাহ সম্পন্ন

Manual1 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:- ২০০৭ সাল থেকে গাইবান্ধা সরকারি শিশু পরিবার            ( বালিকা) বেড়ে ওঠা হাসি আকতার এইচ এস সি পাশ করে বর্তমানে জেলা সমাজ সেবা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার বাদ জুম্মা গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবার(বালিকা) এর হাসি আকতারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ বিবাহ সম্পন্ন করা হয়।

Manual1 Ad Code

বর নাটোর জেলার মোঃ রায়হান হোসেন স্বপন বর্তমানে কর্মরত আছেন পেপসি কোলা বেভারিজ নামে একটি কোম্পানিতে।

Manual1 Ad Code

সকলের আন্তরিক সহযোগিতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিয়ের আনুষ্ঠানিকতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ছাড়াও পরিচালক রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়,সিভিল সার্জন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ
বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

Manual1 Ad Code