৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাউফলে যৌতুক না দেওয়ায় অন্ত:সও্বা স্ত্রীকে ন্যাড়া

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
বাউফলে যৌতুক না দেওয়ায় অন্ত:সও্বা স্ত্রীকে ন্যাড়া

Manual6 Ad Code

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:-

পটুয়াখালী জেলার বাউফলে যৌতুক না দেয়ায় দফায় দফায় নির্যাতন চালিয়ে বটি দিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে পাসান্ড স্বামী তাপস চন্দ্র হাওলাদার।

ন্যাড়া মাথার চুল পলিথিনের ব্যাগে পেচিয়ে বিচারের আশাঁয় স্বামীর বাড়ি থেকে পালিয়ে পৌর শহরে সন্ধায় ডাকবাংলোতে আসলে স্থানীয় লোকজনের ভিড় পড়ে যায়। ওই সময় গৃহবধু প্রিয়াঙ্কার (২২) কান্নায় উপস্থিত লোকজন বিষ্মিত হয়ে পড়েন।

Manual7 Ad Code

জানাগেছে, উপজেলার আদাবাড়িয়ার হাজিরহাট বাজারের সুশিল চন্দ্র কর্মকারের কন্যা প্রিয়াঙ্কাকে নগদ তিন ভরি স্বর্ণ এবং নগদ দেড়লাখ টাকা যৌতুক দিয়ে ২০১২ সালের বৈশাখ মাসে বিবাহ দেন কালাইয়া ইউপির প্রিয়লাল মন্ডলের পুত্র তাপস চন্দ্র মন্ডলের সাথে।

বিবাহের কিছুদিন যেতে না যেতেই কারনে অকারনে তার উপর নির্যাতন চালায় স্বামী তাপস।

Manual2 Ad Code

স্বামীর ঘর ও নিজের জীবন বাঁচাতে বাবার কাছ থেকে দফায় দফায় প্রায় একলাখ টাকা আনেন।

প্রিয়ঙ্কার অভিযোগ, তার স্বামী তাপস একটা প্রাইভেট টাইগার কোম্পানিতে এসআর পদে চাকরী করেন। কিন্তু সে প্রায় রাতেই নেশা করে বাড়িতে ফিরে তাকে নির্যাতন চালায় যৌতুকের জন্যে।

১৫অক্টোবর রোজ মঙ্গলবার সকালে প্রিয়ঙ্কার কাছে গাড়ি কেনার জন্যে ৫০ হাজার টাকা চায়।

Manual1 Ad Code

ওই টাকা না পেয়ে তাকে মারধর করে প্রথমে বটি দা দিয়ে মাথার চুল ন্যাড়া করে দেয়। পড়ে সে স্থানীয় সেলুন থেকে নরসুন্দর ডেকে এনে সম্পূর্ণ মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে।

১৬ অক্টোবর বুধবার সন্ধায় তার বাবা মাকে খরব দিয়ে কৌশলে ঘর থেকে বের হয়ে বাউফল ডাকবাংলোর সামনে এসে উপস্থিত লোকজনের সামনে বিচারের আশায় কান্নায় ভেঙ্গে পড়েন।

Manual4 Ad Code

এ বিষয়ে স্বামী তাপস চন্দ্র মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার স্ত্রীর মাথায় অতিরিক্ত উঁকুন হওয়ার কারনে সে নিজে মাথা ন্যাড়া করেছে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে আমার কাছে এখন (রাত পৌনে নয়টা) পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।