৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় মাদক অভিযানে ধরা ছোয়ার বাইরে রয়েছে ইয়াবা সম্রাট বশির

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
ভোলায় মাদক অভিযানে ধরা ছোয়ার বাইরে রয়েছে ইয়াবা সম্রাট বশির

Manual7 Ad Code

মাসুদ রানা,ভোলা থেকে :- ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারের অব্যাহত মাদক বিরোধী অভিযানে ভোলার অধিকাংশ মাদক ব্যবসায়ী পুলিশের জালে আটকা পরলেও ধরা ছোয়ার বাইরে রয়েছে ভোলা পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের তালুকদার বাড়ীর মোফাজ্জল হোসেনের ছেলে ইয়াবা বশির।

Manual4 Ad Code

বর্তমানে বশির প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভোলার বিভিন্ন স্থানে বীর দর্পে চালিয়ে যাচ্ছে তার অবৈধ ব্যবসা।

এ কারণে দিনে দিনে ধ্বংস হতে চলছে এলাকার যুব সমাজ। অন্যন্ন মাদক ব্যাসায়ীদের মত বশিরকেও আইনের আওতায় আনার জন্য ভোলা পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছে এলাকার সচেতন মহল।

Manual7 Ad Code

বশিরের একান্ত সহযোগী মুরাদ ও স্থানীয়রা মিডিয়াকর্মীদের ক্যামারার সামনে জানান, বশির ভোলার মাদক পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য।

Manual6 Ad Code

এলাকার এক সময়ের ছুচো চোর বশির বর্তমানে এ অবৈধ বাণিজ্য করে জিরো থেকে কোটিপতি হয়েগেছে।

মুরাদেরমত ভোলাতে বশিরের এমন ১০/১৫জন সহযোগী রয়েছে। তারা সকলে বশিরের নেতৃত্বে এক একটি সেক্টরে মাদক বিক্রির কাজে নিয়োজিত রয়েছে।

Manual5 Ad Code

অন্যদিকে বশিরের ২ স্ত্রী জেসমিন ও ইয়াসমিনকে দিয়ে সে মাদক বিক্রি করাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বশির ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষিপুর থেকে ইয়াবা, গাজা, ফেন্সিডিল কম দামে ক্রয় করে, ভোলার প্রতিটি উপজেলায় পাইকারী ও খুচরা দামে বিক্রি করে আসছে।

অন্যদিকে মোস্তফা কামাল বাসটার্মিনাল, আলীনগর চৌমোহনী, মাদ্রাসা বাজার, পন্ডিতের পুল, চরসামাইয়া, খেয়াঘাট ব্রীজ, উত্তর দিঘলদীর গজারিয়া বাজার, বেরীর হাট বাজার, রাড়ির হাট বাজার ও ভেদুরিয়া, ভেলুমিয়া বাজারে বশিরের মাদক বিক্রির দখলে রয়েছে। এ ব্যাপারে ভোলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছেন, এলাকার সচেতন মহল।