৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

পুলিশের ওপর সন্ত্রাসী হামলা,আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
পুলিশের ওপর সন্ত্রাসী হামলা,আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী’লীগের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

Manual3 Ad Code

রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন – গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস,এস আই মমিনুল,কনস্টেবল হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ।

এ সময় বাড়ির ভিতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ব্যাপক মারধর করে এবং পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগের লোকজন।

Manual7 Ad Code

একপর্যায়ে এসআই সেলিম রেজা এবং এসআই কায়েস, মমিনিল আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী’র নেতৃত্বে একটি টহল পুলিশ দল এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Manual3 Ad Code

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী মেজর মাসুম। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।