এম এ সালাম রুবেল ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দৈনন্দিন কাজের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন।(১৬ অক্টোবর) বুধবার পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার উপস্থিত ছিলেন।
অফিস পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন বিভিন্ন প্রকল্প সমূহের নথিপত্র দেখেন এবং সবকিছু সন্তোষজনক জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।