জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :সাদুল্লাপুর উপজেলা শহরে যানজট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এর নির্দেশে মঙ্গলবার মাইকিং করে বিশেষ ঘোষনা দিয়েছেন।
গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত অনুসারে সাদুল্লাপুর শহর যানজট মুক্ত রাখার লক্ষে সাদুল্লাপুর উপজেলা সদর আবু তালেব চত্বর চৌমাথা মোড় থেকে চতুর্দিকে ২০০ গজের মধ্যে কোন প্রকার যানবাহন অবস্থান করা যাবে না।
এছাড়া নলডাঙ্গা বাইপাস রোড ভুমি অফিসের সামনে, মাদারগঞ্জ রোড তালের তল, তুলসীঘাট রোড পোষ্ট অফিস, ধাপেরহাট রোড রেজা প্রামানিকের বাড়ি সংলগ্ন ও গাইবান্ধা রোড উপজেলা খাদ্য গুদাম অফিস সংলগ্ন জায়গায় অটো, সিএনজি মহেন্দ্র, অটোরিক্সা এবং অটো ভ্যানের স্ট্যান্ড নির্ধারন করা হয়েছে।
উক্ত জায়গা/স্ট্যান্ড ব্যতীত অন্য কোন জায়গায় কোন প্রকার যানবাহন দাড় করিয়ে যাত্রী উঠা-নামা করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ঠ যানবাহন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
যানজট নিরসনে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন- নিরাপদ সড়ক চাই, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সংগাঠনিক সম্পাদক বেলাল হোসেনসহ সকল কর্মীবৃন্দ।