৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আটক

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আটক

Manual4 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ককে আটক করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে।

সোমবার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আতিকুল ইসলাম আতিক (৩৫) নামে এই সহায়ককে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সম্মিলিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসে গিয়ে এ অভিযান শুরু করে।

Manual2 Ad Code

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, শহিম উদ্দীন নামে একজন স্কুলশিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন।

Manual8 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর একটি দল অভিযান চালিয়েছে।

Manual6 Ad Code

এসময় পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে হাতেনাতে ঘুষের ২১ হাজার টাকাসহ আটক করা হয়।আতিকুলকে ঠাকুরগাঁও থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।