জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:-
রংপুরের পীরগঞ্জে দীর্ঘদিন ধরে তরফমৌজা উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে শত শত মাহিন্দ্র ট্রাক্টর লুৎফর রহমান মাস্টারের বালুর পয়েন্ট থেকে বালু নিয়ে যাওয়ার কারণে রাস্তাটির করুণ অবস্থা।
হালচাষের মাধ্যমে কাঁদায় যেন ধান গাছ রোপণ করতে পারবে এলাকাবাসী।।এভাবে রাস্তাটিতে গর্তের সৃষ্টি হলে পথচারীরা যাতায়াত করতে পারছেন না। তরফমৌজা গোপীনাথপুর রাস্তার

বেহাল দশায় উপজেলা প্রশাসন ওই মাস্টারের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন তরফমৌজা উচ্চ বিদ্যালয়ের ধুরন্ধর প্রধান শিক্ষক লুৎফর রহমান। এলাকাবাসীরা জানান শত বাঁধা উপেক্ষা করে দেদারছে বালু বিক্রি অব্যাহত রেখেছেন তিনি। শুধু তাই নয় ওই এলাকায় গায়ের, আঃ খালেক ,জলিল ও তাহের সহ আরও অনেকেই।বিষয়টি নিরসনে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।