৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নৃশংসতা আর কতো নৃশংস হলে আমরা মানুষ হবো

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
নৃশংসতা আর কতো নৃশংস হলে আমরা মানুষ হবো

Manual5 Ad Code

অভিযোগ ডেস্ক :- ৫ বছরের হাস্যোজ্বোল শিশু তুহিন। ঘুমিয়েছিল মা বাবার সঙ্গে। সোমবার ভোরে ঘুম থেকে তুলে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে দুবৃত্তরা। তার কান ও লিঙ্গ কেটে ফেলেছে। গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি দুটি পেটের ভেতর ডুকিয়ে রেখে গেছে। কোমলমতি শিশুর সঙ্গে এমন নির্মম নিষ্ঠুর ঘটনায় ক্ষুব্দ হয়ে ওঠছেন এলাকাবাসী।

Manual7 Ad Code

মুষরেপড়া পরিবারকে সান্ত্বনা দেবার ভাষাও হারিয়ে ফেলছেন প্রতিবেশীরা। এলাকাবাসী এ ঘটনায় জড়িত পাষণ্ডদের কঠিন শাস্তি দাবি করেছেন।

জানা যায়, সোমবার ভোরে শিশুটিকে হত্যা করা হয়। তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সোমবার ভোরে পরিবারে অগোচরে ঘুম থেকে তুহিনকে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় ঘাতকরা। পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

Manual1 Ad Code

এদিকে, এ ঘটনার খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করছে। দিরাই থানার ওসি এম নজরুল ইসলাম বলেন, ঘাতকদের ধরতে আমরা কাজ শুরু করেছি। নির্মম এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে দ্রুততম সময়ের মধ্যে।