৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটো দত্ত: সাধারণ সম্পাদক মোশারুল

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটো দত্ত: সাধারণ সম্পাদক মোশারুল

Manual4 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটো দত্ত, সাঃ সম্পাদক মোশারুল।

দীর্ঘ ৬ বছর পর ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো সভাপতি পদে ও মোশারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

রবিবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পরে সম্মেলনের প্রথম অধিবেশনের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহ ঐকটি রাজনৈতিক সংগঠন; অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আজ আওয়ামী লীগ এ পর্যায়ে এসেছে; এর অবদান নিবেদিন নেতা-কর্মীদের। আ.লীগকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে প্রত্যেক জেলা, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নতুন কমিটি গঠন করা হচ্ছে। এতে করে আ.লীগ আরও শক্তিশালী হবে। ত্যাগীরাই দলে জায়গা পাবেন; তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সুবিধাবাদী কাউকে দলের সঙ্গে সম্পৃক্ত করা হবে না। দলে থেকে কেউ যদি বিশৃঙ্খল পরিবেশ অথবা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,জেলা পরিষদের সদস্য মোঃ মারুফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।

Manual5 Ad Code

অধিবেশনে সদর উপজেলার ১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সংগঠনের সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

প্রথম অধিবেশন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক পদে মোশারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।