১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় বন্দর ব্যবসায়ী নিহত

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায়  বন্দর ব্যবসায়ী নিহত

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ভান্ডারিয়া বাসষ্টান্ড সংলগ্নে পাথরবাড়ীর সামনে আজ সকালে ঈগল পরিবহনের একটি বাসের (ঢাকা মেন্ট্রো-ব-১৫-১১-৭৪) চাপায় নূরুজ্জামান সুমন খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

সে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল মালেক খান শাহজাহান এর বড় ছেলে এবং ভান্ডারিয়া বন্দরের নিউ সাধ এন্টারপ্রাইজের মালিক। নিহতের স্ত্রী সাবিহা বেগম জানান, রোববার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়ার্ক করতে যায় সুমন। এসময় ঢাকা গামী একটি ঈগল পরিবহনের বাস তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, ঘাতক বাসটি এক হেলপার চালাচ্ছিলেন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, হাসপাতাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code