৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
“সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে প্রাণীসম্পদ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ও বাংলাদে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.
আনন্দ কুমার অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন, প্রয়াসের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামালসহ খামারীরা।
শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা।

Manual5 Ad Code