৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

স্ত্রী-সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেন বায়েজিদ

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
স্ত্রী-সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেন বায়েজিদ

Manual4 Ad Code

শামীমা নাসরিন লিপা :- রাজধানীর মিরপুর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে বাবা-মা ও সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- বায়েজিদ আহমেদ, তার স্ত্রী অঞ্জনা ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া তাদের একমাত্র ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বায়েজিদের লাশ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর বাকি দুইজনের লাশ ঘরের মধ্যে শোয়া অবস্থায় পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘বায়েজিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এই টাকা পরিশোধ করতে পারছিলেন না বলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাই তিনি নিজেই স্ত্রী সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

Manual1 Ad Code

পুলিশ জানায়, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

প্রতিবেশীরা বলেন, ‘মিরপুর ১৩ নম্বর এলাকায় বায়েজিদ অনেক দিন থেকেই বসবাস করেন। তিনি ব্যবসার জন্য ব্যাংকসহ অনেক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। তবে ব্যবসায় লোকসান হওয়ায় সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না। সে কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর।

Manual7 Ad Code

এদিকে হাসপাতাল মর্গ সূত্র বলেছে, স্ত্রী অঞ্জনা ও তার ছেলের মরদেহের মুখে বিষের আলামত রয়েছে। দুটি মরদেহের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। সে ধারণা থেকে মর্গের চিকিৎসক বলেন, মা ও ছেলের মৃতু বিষ ক্রিয়ায়। তারপরও ময়না তদন্তের পর বিষয়টি খোলসা হয়ে যাবে।

Manual5 Ad Code