৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইল কালিহাতিতে মদ্যপানে ২ জনের মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
টাংগাইল কালিহাতিতে মদ্যপানে ২ জনের মৃত্যু

Manual5 Ad Code

কে এম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর বেতডোবা গ্রামের ধেনুপালের ছেলে আনন্দ পাল (৪৫) ও একই গ্রামের ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫) বিজয়া দশমী উপলক্ষে আনন্দ উৎসব করতে মাত্রাতিরিক্ত মদ পান করে।

Manual4 Ad Code

এতে তারা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আনন্দ পালকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপাল পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর আনন্দ পাল বৃহস্পতিবার ভোরে এবং গোপাল পাল বৃহস্পতিবার সকাল ৮ টায় মৃত্যুবরন করে। এছাড়া ওইদিন মদ পানে অসুস্থ্য হয়ে একই গ্রামের প্রায় ১০/১২ জন কালিহাতীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, উত্তর বেতডোবার মাদক সিন্ডিকেট নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। এলাকাবাসীর দাবি মাদকের সহজলভ্যতার কারণে অতিসহজেই মাদকসেবীরা মাদক পেয়ে থাকে। সিন্ডিকেটটি বন্ধ হলে এসব মাদকসেবীদের অকাল মৃত্যু রোধ করা যেত।

Manual8 Ad Code

এ ব্যাপারে কালিহাতী থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন মদ পানে আনন্দ পাল ও গোপাল পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code