৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা জেলায় আশুলিয়ায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার,আটক-২

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
ঢাকা জেলায় আশুলিয়ায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার,আটক-২

Manual7 Ad Code

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ঢাকা জেলায় সাভারের আশুলিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বকবান্দা গ্রামের মোঃ লুৎফর রহমান(৪২) এবং অপরজন একই এলাকার পারভীন বেগম (৩২)।

Manual3 Ad Code

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি মামুন জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্য

Manual2 Ad Code

বসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার পিপিএম বলেন, তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।