মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ –৬নং ফরিদপুর রাজাগাঁও সরকারী প্রাঃ বিদ্যাঃ এর নতুন ভবন শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব, রমেশ চন্দ্র সেন এমপি।
বৃহঃস্পতিবার(১০ অক্টোবর) বিকালে এই উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব মোঃতরিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশ নেন রমেশ চন্দ্র সেন এমপি। তিনি তার বক্তব্যর মাঝে বলেন সব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ,রুহিয়া থানা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,
১৪নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ যে, এলজিইডির তত্বাবধানে উক্ত ৪তলা ভবনটি ৭০,৩৪,৫৩৮.২১টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।