৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালী শেষে চক্ষু হাসপাতালে আলোচনা সভা হয়। জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমান বরজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা শামসুন নাহার, চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code