৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
রূপগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

 

মোঃ শাকিল আহম্মেদ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার সকালে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক আবু মোঃ মাসুমের নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বাজার হয়ে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রথমে কলেজ শাখার ছাত্র দলের উদ্যোগে মিছিলটি বের হলেও এক পর্যায়ে তাতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। মিছিলটি রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় ও ব্যানার কেড়ে নেয়। মিছিল থেকে ৪ জনকে আটক করে। মিছিল শেষে ওই ৪ জনকে ছেড়ে দেয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা আবু মাসুম বলেন, আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র। তাকে ফেসবুকে মন্তব্য করার কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা। আমরা আবরার হত্যার বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। দ্রুত রায় কার্যকর চাই। এভাবে কোনো শিক্ষাঙ্গন থেকে আর কোনো ছাত্রছাত্রী যেন লাশ হয়ে না ফিরে তার গ্যারান্টি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আরেকজন ছাত্র নেতা আজিম সরকার বলেন, আবরার কোনো নাম নয়, আবরার শুধু বুয়েটের নয়। আবরার একটি শোকের নাম। যার শোকে মূহ্যমান গোট জাতি। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আজিম সরকার, সুলতান মাহমুদ, আল-আমীন, কাজী শামিম, শাহিন, সজল, রিপন, আমির হোসেন,জাহিদুল, হৃদয়, বিপ্লব, শরীফ, বাবুল, তুষারসহ আরো অনেকে।

Manual8 Ad Code

তারিখ ঃ ১০.১০.২০১৯ ইং

Manual2 Ad Code