মোঃজাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার সর্ববৃহৎ ও জনবসতি পূর্ন উচ্চ শিক্ষিত সমাজ সচেতন লোকের বসবাস ৩নং বাইনতলা ইউনিয়নেই।উক্ত ইউনিয়ন পরিষদের বর্তমান সু-যোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ ফকির। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
লোকাল গভর্রন্যান্স সাপোর্ট প্রজেক্ট (LGSP-3) এর কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার জন্য ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম’ তাঁকে এই “ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল” ও “আজীবন সম্মাননা” পদক প্রদান করেন।বাংলাদেশ ইউনিয়ন ফোরামের সভাপতি জনাব মাহবুবুর রহমান টুলু ও সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন(রিপন) স্বাক্ষরিত পরিপত্রে এটা নিশ্চিত হওয়া যায়।
তাঁর এই অনন্য মেডেল অর্জনের জন্য এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ব্যক্তিবর্গ সংস্হাকে স্বাগত জানিয়েছেন,এবং ফকির সাহেবের উত্তরোত্তর সাফল্য ও সর্বাত্মক মংগল কামনা করেছেন।