৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিমা বিসর্জ্জনের প্রস্তুতির সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিমা বিসর্জ্জনের প্রস্তুতির সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিমা বির্সজনের প্রস্তুতির সময় পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় এ ঘটনায় নারী সহ আরও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়া পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যাক্তি একই উপজেলার পুকুরিয়া বিলবাড়ি গ্রামের বধন হালদারের ছেলে রতন হালদার (৪০)।

প্রত্যক্ষদর্শী জয়ফল জানান, বাগতিপাড়া পূজা মন্ডপ থেকে তাদের প্রতিমা বের করে বির্সজনে নেয়ার সময় মন্ডপের সাজ সজ্জায় ব্যবহৃত বৈদ্যুতিক তার বৃষ্টিতে ছিড়ে পড়ে যায়। বিষয়টি কেউ আঁচ করতে না পেরে প্রতিমাটি ট্রলিতে ওঠানোর সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে অজিত হালদার, প্রশাদ, মিঠুনের স্ত্রী মধুমালা সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অজিত ও মধুমালাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অজিতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রতনের লাশ তার বাড়িতে রয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code