১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বস্ত্র বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
লামায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বস্ত্র বিতরণ

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

উনুয়ই মার্মা রুহি, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লামা দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ সভা করা হয়েছে। সোমবার (৭অক্টোবর) সন্ধ্যা ৭ টায় লামা কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার লে,কর্ণেল মোঃ সাইফ শামীম। বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসলাম, জেলা আ,লীগের উপদেষ্টা অমল কান্তি দাশ,জেলা আ,লীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সহকারি পুলিশ সুপার, লামা মোঃ রেজাউনুল ইসলাম,জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ফাতেমা পারুল,লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, লামা থানা ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক,রুপসী পাড়ার ইউপি চেয়ারম্যান চাচিং প্রূ মার্মা,লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু সেন,লামা হরিমন্দির কমিটির সভাপতি প্রশন্ন ভট্টাচার্য্য,সম্পাদক প্রদীপ কান্তি দাশ,উপজেলা দূর্গাপুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশ,সাধারন সম্পাদক বিজয় আইচসহ স্থানীয় রাজনৈতিক,সাংবাদিক ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি-কাপড় বিতরণ করা হয়। পূজার সময় নতুন শাড়ি-কাপড় পেয়ে তারা উচ্ছ্বসিত হন এবং আয়োজক কমিটি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual3 Ad Code