১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ব্যাংকে এজেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯
ব্যাংকে এজেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে

Manual4 Ad Code

মাসুদ রানা, ভোলা থেকে :: ভোলার মনপুরা উপজেলায় ব্যাংকে এজেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে।ভাড়াটিয়া খুনিসহ ৪ জনকে পালিয়ে যাওয়ার সময় আটক করেছেন পুলিশ। 

Manual1 Ad Code

স্থানিয়রা জানান, ভোলার মনপুরা থানার ফকির হাট বাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মোঃ আলাউদ্দিন হুজুরকে বাড়ি ফেরার পথে গলায় চুরির চালিয়ে হত্যা করে দুবৃত্তরা।

Manual2 Ad Code

৬ সেপ্টেম্বর রাত ১২টাই এ ঘটনা ঘটে। রাতেই তাকে মনপুরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পুলিশের রাতভর অভিযানে এজহার নামিয় আসামি ডাচ বাংলা ব্যাংক এর কেরানী দিবাকর শরমাকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৩ ভারাটিয়া খুনিকে পালিয়ে যাওয়ার সময় লঞ্চ থেকে গ্রেফতার করে মনপুরা থানা পুলিশ। মনপুরা থানার ওসি ফোরকান আলী মানবজমিনকে জানান, ব্যাংকের কেরানী দিবাকর শরণ আলাউদ্দিনকে খুন

Manual3 Ad Code

করার জন্য তজুমুদ্দিনের চাদপুর থেকে সেলিম চৌকিদারের ছেলে শামিম, আবুল কালামের ছেলে শাহিন ও একই এলাকার মোঃ ইউনুসের ছেলে মাকসুদকে ভাড়া করে এনে আলাউদ্দিনকে গলা কেটে হত্যা করে। আজ পলিয়ে যাওয়া সময় তাদেরকে তজুমুদ্দিনের দোতলা লঞ্চ থেকে গ্রেফতার করা হয়। লাশ পোস্টমর্টেম এর জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যে ছুড়ি দিয়ে জবাই করা হয়েছে তা উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা।