১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
লামায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

Manual5 Ad Code

মো: আবুল হাশেম ,লামা প্রতিনিধি::

‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় এতে সহকারী কমিশনার (ভুমি) ইশরাত সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

Manual6 Ad Code

এ সময় বক্তারা বলেন,আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ ও ভবিষৎ পথ চলায় নিরাপদতার স্বার্থে জন্ম নিবন্ধন করা আমাদের সকলের র্কতব্য।

Manual3 Ad Code