১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে হার্ডওয়ারের দোকান অগ্নিকাণ্ডে বশীভূত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
ঝালকাঠির নলছিটিতে হার্ডওয়ারের দোকান অগ্নিকাণ্ডে বশীভূত

Manual1 Ad Code

সৈয়দ রুবে, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি একটি হার্ডওয়ারের দোকান অগ্নিকান্ডে বশীভূত হয়। গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি পৌর এলাকার খাসমহল রোডের পাশে একটি হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫/১৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

স্থানীয়রা যানায়, শুক্রবার তাই দোকান বন্ধ করে ব্যবসায়ী মো. আলম খান জুমার নামাজ পড়ার জন্য লঞ্চঘাট সংলগ্ন মসজিদে যান। এর কিছুক্ষণ পর অজ্ঞাত পথচারী কয়েকজনে দোকানে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন ধাও ধাও করে দোকানের চারিদিকে ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

ইতিমধ্যে স্থানীয় আরিফ নামে এক যুবকের মাধ্যমে খবর পেয়ে মসজিদের মুসুল্লিরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নলছিটি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সাথে আগুন নিভানোর সহযোগিতা করে প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে দোকানে থাকা ১৩টি মোবাইলফোন, ২টি কফি তৈরির মেশিন, বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানীর রিচার্জ কার্ড, আসবাবপত্র সহ ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

Manual6 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলম খান জানান, ‘বিদ্যুৎ থেকে আগুন লেগে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার শেষ সম্বল টুকু ছিল এই দোকান। এখন আমার আর কিছু নেই। এই দোকান ছিল একমাত্র আয়ের উৎস। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’