৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বালাউটি হুজুর শুয়াইবুর রহমানের ইন্তেকাল, জানাযায় লাখ মানুষের ঢল

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৯
বালাউটি হুজুর শুয়াইবুর রহমানের ইন্তেকাল, জানাযায় লাখ মানুষের ঢল

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জামরুল ইসলাম রেজা,ঃ
সিলেটের জালালপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, প্রবীণ আলেমে দ্বীন ও বুযুর্গ, আল্লামা ফুলতলী (রা.)এর খলিফা আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি হুজুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
কর্মজীবনে তিনি ১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাদেদেওরাইল ফুলতলী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। আটগ্রামের আমজাদিয়া দাখিল মাদ্রাসায়ও তিনি সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জালালপুর মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগ দেন।
নিজ বাড়ি জকিগঞ্জের রতনগঞ্জের বালাউটে তিনি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রথম স্ত্রীর ইন্তেকালের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ৮ ছেলে ৩ মেয়েসহ অসংখ্যক ভক্ত, মুরিদান ও শুভানুধ্যায়ীকে শোক সায়রে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জকিগঞ্জ তথা উত্তর-পূর্ব সিলেটবাসীর প্রিয় মানুষ প্রিয় বালাউটি হুজুর।
এদিকে মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় জকিগঞ্জ (রতনগঞ্জবাজার) বালাউট সাহেব বাড়ীর দক্ষিণ পাশে অনুষ্ঠিত হয়েছে, জানাযায় লাখ মানুষ অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code