৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নওগাঁর আত্রাইয়ে অসহায় দুঃস্থদের মাঝে পূজা সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
নওগাঁর আত্রাইয়ে অসহায় দুঃস্থদের মাঝে পূজা সামগ্রী বিতরণ

Manual3 Ad Code

 

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: “ধর্ম যার যার, উৎসব সবার” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ৮৬টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের নিজস্ব অর্থায়নে পূজার উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে আত্রাই থানার আয়োজনে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে থানা চত্বরে ৮৬টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব পূজা সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়।

Manual2 Ad Code

তিনি আগত দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে আসন্ন শারদীয়দূর্গা পূজার শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ।

সাংবাদিক মুজাহিদ খান, আব্দুল মজিদ মল্লিক, তপনকুমার, ছাবেদ আলী, ফিরোজ হোসেন, মিলন হোসেন, আত্রাই থানার পুলিশ পরির্দশক (তদন্ত ওসি) আবুল কালাম আজাদ, পরিদর্শক ছালাউদ্দিন আহম্মেদ, হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি ও নারিকেল বিতরন করেন।

Manual6 Ad Code