৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পোরশার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
পোরশার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

নাইম উদ্দিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ-বিদ্যালয়ে “সচেতনতা নয় আইন কঠোর হলেই, বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি ৩ অক্টোবর ২০১৯ বৃহঃবার স্কুল প্রাঙ্গণে “লাইফ” এর সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজীত হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াল অাহসান, সিও, লাইফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা বাদল সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ জানান, আমি অত্র বিদ্যালয়ে নতুন, শিক্ষার্থীদের আগ্রহ দেখে এমন বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াল আহসান সাহেব আমাদের শিক্ষার্থীদের উপস্থাপনায় মুগ্ধ হয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান আয়োজনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

Manual1 Ad Code