৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ফরিদপুরের মধুখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
ফরিদপুরের মধুখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Manual1 Ad Code

 

সিকদার লিটন, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ফরিদপুরের মধুখালী উপজেলার বাসষ্টান্ড হতে হাজরাতলা সুইসগেট পর্যন্ত আট কিলোমিটার একশ মিটার সড়কের প্রসস্তকরনের কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা সদরের গাড়াকোলা চৌরাস্তা এলাকায় কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মঞ্জুর হোসেন। উদ্বোধনকালে বক্তব্যে তিনি ঠিকাদারের মাধ্যমে নির্মিতব্য কাজটি বুঝে নিতে স্থানীয়দের আহবান জানান। তিনি বলেন,সরকার গ্রামীণ উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে। মাননীয় সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল বলেন উন্নয়নের নামে আশা অর্থের একটি পয়সা আমার পকেট এ যাবে না আমি কমিশন খাই না খাবোনা অন্যান্য নেতাকর্মীদেরও তিনি কমিশন না খাওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ইউএনও মো. মোস্তফা মনোয়ার, আ’লীগ সাধারণ সম্পাদক মো.রিজাউল হক বকু, জেলা পরিষদের সদস্য মির্জা আহাসানুজ্জামান আজাউল, আ’লীগ যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আট কোটি ৮১লাখ ২৪হাজার ১৩১টাকা ব্যায়ে আরসিআইপি প্রকল্পটি বাস্তবায়ন করবে ফরিদপুর এলজিইডি। ফরিদপুর 1 আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃতি সন্তান প্রকাশ্যে কমিশন না খাওয়ার ঘোষণা প্রদান করায় টগরবন্দ ইউনিয়ন বাসির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা

Manual4 Ad Code