৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে জেলেসহ আহত ৩

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে জেলেসহ আহত ৩

Manual5 Ad Code

রা‌জিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন আল-আমীন (২৫)। সেই সঙ্গে কুয়াকাটার মেলাপাড়ায় দেলোয়ার হোসেন (৩৫) এবং তার মেয়ে মীমও (০৬) বজ্রপাতে আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টায় আহত জেলে আল-আমীনকে কলাপাড়া এবং বেলা ১১টায় কুয়াকাটায় আহত দেলোয়ার ও শিশু কন্যাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, চার দিন আগে কুয়াকাটা থেকে সাগরে মাছ শিকারে যান আল-আমীন। গত তিন দিন মাছ শিকার শেষে তার ট্রলারটি ১০ জেলেসহ সাগরে ছিলো। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে বজ্রপাতে তার শরীরের বাম অংশ ঝলসে যায়। অপরদিকে কুয়াকাটার মেলাপাড়া গ্রামের দেলোয়ার হোসেন তার শিশু কন্যা মীমকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে বজ্রপাতে আহত হন। আহতদের তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code