৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জালালপুর উন্নয়ন সংস্থা’র ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান প্রবাসী সদস্য বরণ সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
জালালপুর উন্নয়ন সংস্থা’র ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান প্রবাসী সদস্য বরণ সম্পন্ন

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শেখ মোঃ ছাদিম, বিশেষ প্রতিনিধিঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
“ধারাবাহিক উন্নয়নের প্রত্যয়” নিয়ে সৃষ্টিশীল,উদ্যমী,কর্মঠ একঝাঁক যুবক সদস্যের পরিবার, জালালপুর উন্নয়ন সংস্থা’র ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান প্রবাসী সদস্য বরণ সম্পন্ন।
সংস্থা’র সহ সাংগঠনিক সম্পাদক জনাব রুহুল আলম তারেক সাহেবের সৌদি আরব গমন উপলক্ষে এই সম্মাননা দেয়া হয় জালালপুর ইউনিয়ন হলরুমে। উক্ত সভা পরিচালনা করেন সংস্থ’র সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন ঈমানী এবং সভাপতিত্ব করেন সংস্থা’র সম্মানিত সভাপতি জনাব এম.মাহ্ফুজুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থ’র স্বক্রিয় সদস্য জনাব হাসান আহমদ, সাংগঠনিক বক্তব্য রাখেন সংস্থা’র সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান অপু। অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব রুহুল আলম তারেক বলেন “আমি জালালপুর উন্নয়ন সংস্থার কাছে চিরন্তন ঋনী,এই পরিবার থেকে আমি আমার নিজেকে আবিষ্কার করেছি,এই পরিবার আমাকে বৃহত্তর সামাজিকতায় স্বক্রিয় করেছে,আজকে আপনাদের সামনে দাড়িয়ে কিছু কথা বলতে পারছি এই অবদান জালালপুর উন্নয়ন সংস্থা’র।আমি এই পরিবারে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে গর্বিত সদস্য হিসাবে রাখতে চাই,সূদুর প্রবাসে গিয়েও আমি এই সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব করতে আগ্রহী……। অনুষ্ঠানে সম্মানিত অতিথির উদ্দেশ্যে কবিতা আবৃতি করেন জালালপুর ইউনিয়নের সাহিত্য ও কবিতা অঙ্গনের উদীয়মান শল্য কবি ও নাট্য জগতের অভিনেতা জনাব সাহেদুর রহমান,অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব লায়েক,বক্তব্য রাখেন সংস্থা’র সহ সভাপতি জনাব মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ,সহ সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন,সমাজকল্যাণ সম্পাদক জনাব সালমান আলী সৌরভ,প্রচার সম্পাদক জনাব উজ্জল আহমদ নাহিদ,ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জনাব জুয়েল আহমদ,উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি হাসান আহমদ,সহ-সভাপতি নাদের উদ্দিন,দপ্তর সম্পাদক ছানাউল করিম শিবলু,শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান গণি নোমান,ক্রিড়া সম্পাদক শিপন আহমদ,সংঠনের শুভাকাঙ্ক্ষী জনাব আব্দুল কুদ্দুস(জৈন্তা এলাকার ওয়ার্ড জনপ্রতিনিধি),দৈনিক অভিযোগ পত্রিকার স্থানীয় বিশেষ প্রতিনিধি ও গাঁও গ্রাম চ্যানেল এর পরিচালক শেখ মোঃছাদিম,রাসেল আহমদ,পলাশ চন্দ্র দে,তরুন ছাত্রনেতা রুবেল আহমদ,মেধাবী ছাত্র ফারহান আহমদ। অনুষ্ঠান টি, গাঁও গ্রামের চ্যানেলের প্রচার করা হবে, বিজ্ঞপ্তি।

Manual2 Ad Code