৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজাপুরে ৬৫ বছরের বৃদ্ধ’র বিষপানে আত্মহত্যা

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
রাজাপুরে ৬৫ বছরের বৃদ্ধ’র বিষপানে আত্মহত্যা

Manual7 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুর শুক্তাগড় এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী আব্দুস সাত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

০১/১০/২০১৯ইং তারিখ মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১০ টার দিকে পুলিশ ওই ব্যক্তির নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কৃষক সাত্তার শুক্তাগড়
গ্রামের মৃত নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে।

Manual2 Ad Code

মৃত্যু সাত্তারের বড় ভাই জুলফিকার হাওলাদার
জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে গত কয়েকদিন আগে বিষপান
করে সাত্তার। বিষ পানের ওই সময় কম আক্রান্ত হওয়ায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। কিন্তু ৩০শে সেপ্টেম্বর সোমবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল নেওয়ার পরামর্শ দেন। পরে ঐ রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Manual6 Ad Code