৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

০১/১০/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে র‌্যালিটি ঘুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়ে মিলত হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী।

Manual1 Ad Code

সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হুসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেআরা মান্নান, প্রবীণ সাংবাদিক আলী হায়দার তালুকদার ও রুস্তুম আলী চাষী। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত।

অনুষ্ঠানে বাবা মায়েরপ্রতি যত্ন নেওয়ায় মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় দুইজনকে।

Manual1 Ad Code