৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রিয় মোহনা

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
প্রিয় মোহনা

Manual4 Ad Code

লেখক কবিঃ মাহমুদুল হাসান তাহের

Manual3 Ad Code

মা বাবার কাছে ছিলে
খুব আদরের ধন,
হটাৎ করে চলে গেলে
ভেঙে সবার মন।

তুমি যখন আব্বু বলে
ডাকতে সারা বেলা,
পুতুল গাড়ি এনে দিলে
করতে তুমি খেলা।

Manual3 Ad Code

পাড়া পরশি মায়া করে
বাসতো কতো ভালো,
তুমি ছিলে লক্ষ্মী সোনা
চাঁদনী রাতের আলো।

তুমি ছিলে ছোট্ট বাবুর
প্রিয় খেলার সাথী,
কেনো তুমি চলে গেলে
ভাবি দিবস রাতি।

Manual5 Ad Code

প্রভূর ডাকে সাড়া দিয়ে
কেনো চলে গেলে,
স্মৃতিপটে তোমার মায়া
নয়ন বাসে জলে।

Manual4 Ad Code

দোয়া করি প্রিয় মোহনা
থাকো তুমি সুখে,
শান্তি পাবো পরজগতে
দেখে হাসি মুখে।