১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

দস্যুদল লেখক- গোলাম কিবরিয়া পিনু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
দস্যুদল  লেখক- গোলাম কিবরিয়া পিনু

Manual7 Ad Code

দস্যুদল

লেখক- গোলাম কিবরিয়া পিনু

অববাহিকায় কে পৌছাচ্ছে?

উপকূলে কে পা রাখছে?

এয়ারপোর্টে কারা নামছে?

দারুচিনি বন থেকে দারুণ উচ্ছাসে,

Manual1 Ad Code

অস্থিদাহকারী দস্যুরা আসছে!

পথপ্রদর্শক কাকে পথ দেখিয়ে দেখিয়ে,

আততায়ী হয়ে উঠছে?

Manual6 Ad Code

কেন্দ্রবিন্দুতে

কেন্দ্রীয় চরিত্রে যে বসে আছে?

তার চারিত্র্য কী?

তার প্রেম কার জন্য উথলে ওঠে!

কার প্রেমে সে দেওয়ানা হয়?

তা দেখে মানচিত্র–

তার মান হারিয়ে অশ্রুসজল হয়ে ওঠে!

সে-ও আশঙ্কা করছে– সে কি আগুনে ভস্মীভূত হবে?

নৌকা ডুবিয়ে দিয়ে

যে জাহাজ ভাসানো হচ্ছে জলে,

সে জাহাজ কার?

নদীপ্রধান এদেশে দেশপ্রধান হয়ে

ধান ও শস্য কার হাতে তুলে দিচ্ছে?

নুন খেয়ে নুনপানিতে হাত ধুয়ে

কাকে খুন করার লাইসেন্স দিচ্ছে?

দুরুজনকে কোনোভাবেই–

Manual4 Ad Code

নিবারণ ও নিবারা করতে পারছে না!

তার কি মস্তিষ্ক ও হৃদপিণ্ড নেই?

সে কি রিমোটকন্ট্রোলে চলছে?

তা না হলে সে এতটা পরাশ্রয়ী ও পরাসক্ত হবে কেন?

পদ্মপুকুরের জলে ভাসতে ভাসতে

কী পদ্য শোনাচ্ছে?

দস্যুদল পাঁচতারকা হোটেলে থাকার পর,

কখন যে বাখরখানি খাওয়ার জন্য

Manual7 Ad Code

পুরনো ঢাকায় চলে আসে!