৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে (বিআরটিসি) বাস খাদে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে (বিআরটিসি) বাস খাদে

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃবরিশাল থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় সড়ক পরিবহন (বিআরটিসি) সংস্থার (ব-১১২৩৭১) একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।

Manual8 Ad Code

৩০/০৯/২০১৯ইং তারিখ সোমবার বিকেলে নলছিটি উপজেলার কালিজিরা ব্রিজের পাশে এই দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শোবাচিম) হাসপাতালে পাঠায়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- বিকেলে বিআরটিসি বাস যাত্রী নিয়ে বরিশাল শহর থেকে ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালিজিরা ব্রিজ পার হওয়ার প্রাক্কালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে। এতে ১০ যাত্রী আহত হলে তাদের উদ্ধার শোবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানায়।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।